হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/৫৯. অধ্যায়ঃ
হাজ্জে শর্ত করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا حَبِيبٌ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَعِكْرِمَةُ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ ضُبَاعَةَ أَرَادَتِ الْحَجَّ، «فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ تَشْتَرِطَ»، فَفَعَلَتْ، عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
যুবাআহ (রাঃ) হজ্জ করার ইচ্ছা করলেন। তাকে নবী (ﷺ) নির্দেশ দিলেন যেন তিনি শর্ত করে নেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশে তাই করলেন।