হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/১. অধ্যায়ঃ
হাজ্জ ফার্য হওয়া
সুনানে নাসাঈ
হাদিস নং ২৬১৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ وَاسْمُهُ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ، قَدْ فَرَضَ عَلَيْكُمُ الْحَجَّ» فَقَالَ رَجُلٌ: فِي كُلِّ عَامٍ؟ فَسَكَتَ عَنْهُ حَتَّى أَعَادَهُ ثَلَاثًا، فَقَالَ: «لَوْ قُلْتُ نَعَمْ، لَوَجَبَتْ، وَلَوْ وَجَبَتْ، مَا قُمْتُمْ بِهَا، ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ، وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِالشَّيْءِ فَخُذُوا بِهِ مَا اسْتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ، فَاجْتَنِبُوهُ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একবার লোকেদের উদ্দেশে ভাষণ দিলেন। তিনি বললেন : মহান ও মহীয়ান আল্লাহ তোমাদের ওপর হজ্জ ফরজ করেছেন। এক ব্যক্তি বলল : হে আল্লাহর রাসূল! প্রতি বছরে? তিনি (ﷺ) চুপ থাকলেন। সে তিনবার এ কথা বলল। তখন তিনি (ﷺ) বললেন : আমি যদি বলতাম, হ্যাঁ, তাহলে অবশ্যই তা ফরজ হয়ে যেত। আর যদি ফরজ হয়েই যেতো, তাহলে তোমরা তা পালন করতে সক্ষম হতে না। আমি যা বলি তা বলতে দাও। কেননা তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে অধিক প্রশ্ন করা এবং তাদের নবীদের সাথে মতবিরোধের কারণে। আমি যখন তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দিই তোমরা তা সাধ্যানুযায়ী পালন করো। আর যখন কোনো কাজ করতে নিষেধ করি, তখন তা পরিত্যাগ করো।
সুনানে নাসাঈ
হাদিস নং ২৬২০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ النَّيْسَابُورِيُّ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَنْبَأَنَا مُوسَى بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْجَلِيلِ بْنُ حُمَيْدٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سِنَانٍ الدُّؤَلِيِّ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ تَعَالَى كَتَبَ عَلَيْكُمُ الْحَجَّ» فَقَالَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ كُلُّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ؟ فَسَكَتَ، فَقَالَ: «لَوْ قُلْتُ نَعَمْ، لَوَجَبَتْ، ثُمَّ إِذًا لَا تَسْمَعُونَ، وَلَا تُطِيعُونَ، وَلَكِنَّهُ حَجَّةٌ وَاحِدَةٌ»
বর্ণনাকারী ইবন আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে বললেনঃ আল্লাহ তা’আলা তোমাদের ওপর হজ্জ ফরজ করেছেন। তখন আকরা ইবনু হাবিস আত তামীমী (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! প্রতি বছরের জন্য? তিনি (ﷺ) চুপ থাকলেন। তারপর বললেনঃ আমি যদি বলতাম, হ্যাঁ, তবে তা ফরজ হয়ে যেত। তখন তোমরা তা শুনতেও না এবং আনুগত্য করতে না। কিন্তু হজ্জ তা একবারই ফরজ।
২৪/২. অধ্যায়ঃ
উমরাহ্ ওয়াজিব হওয়া
সুনানে নাসাঈ
হাদিস নং ২৬২১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ سَالِمٍ، قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ أَوْسٍ، يُحَدِّثُ عَنْ أَبِي رَزِينٍ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ، لَا يَسْتَطِيعُ الْحَجَّ، وَلَا الْعُمْرَةَ، وَلَا الظَّعْنَ، قَالَ: «فَحُجَّ، عَنْ أَبِيكَ، وَاعْتَمِرْ»
বর্ণনাকারী আবূ রুযাইন (রাঃ)
তিনি বললেন : হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার পিতা একজন বয়োবৃদ্ধ লোক। হজ্জ ও উমরা করা এবং বাহনে আরোহণ করারও তাঁর ক্ষমতা নেই। তিনি (রাসূলুল্লাহ ﷺ) বললেন: তাহলে তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ ও উমরা আদায় কর।
২৪/৩. অধ্যায়ঃ
হাজ্জে মাবরূরের ফাযীলাত
সুনানে নাসাঈ
হাদিস নং ২৬২২
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الصَّفَّارِ الْبَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا سُوَيْدٌ وَهُوَ ابْنُ عَمْرٍو الْكَلْبِيُّ، عَنْ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الْحَجَّةُ الْمَبْرُورَةُ: لَيْسَ لَهَا جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ، وَالْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا "
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : হজ্জে মাবরূরের জন্য জান্নাত ছাড়া কোনো প্রতিদান নেই। আর এক উমরা অন্য উমরার মধ্যবর্তী সময়ের জন্য গুনাহ কাফফারা।
সুনানে নাসাঈ
হাদিস নং ২৬২৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي سُهَيْلٌ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الْحَجَّةُ الْمَبْرُورَةُ: لَيْسَ لَهَا ثَوَابٌ إِلَّا الْجَنَّةُ، مِثْلَهُ سَوَاءً "، إِلَّا أَنَّهُ قَالَ: «تُكَفِّرُ مَا بَيْنَهُمَا»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
আবু হুরায়রা (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন : ‘মাবরূর’ হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছুই নয়।
২৪/৪. অধ্যায়ঃ
হাজ্জের ফাযীলাত
সুনানে নাসাঈ
হাদিস নং ২৬২৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «الْإِيمَانُ بِاللَّهِ» قَالَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قَالَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «ثُمَّ الْحَجُّ الْمَبْرُورُ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-কে প্রশ্ন করল : সে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! কোন কাজ সর্বোত্তম? তিনি (ﷺ) বললেন : আল্লাহর প্রতি ঈমান আনা। সে বলল : এরপর কোনটি? তিনি (ﷺ) বললেন : আল্লাহর পথে জিহাদ করা। ঐ ব্যক্তি আবার বলল : তারপর কোনটি? তিনি (ﷺ) বললেন : হজ্জে মাবরূর।
সুনানে নাসাঈ
হাদিস নং ২৬২৫
أَخْبَرَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ مَثْرُودٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مَخْرَمَةَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ سُهَيْلَ بْنَ أَبِي صَالِحٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " وَفْدُ اللَّهِ ثَلَاثَةٌ: الْغَازِي، وَالْحَاجُّ، وَالْمُعْتَمِرُ "
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন প্রকার ব্যক্তি আল্লাহর প্রতিনিধি- আল্লাহর রাস্তায় যুদ্ধকারী, হজ্জ পালনকারী ও উমরাহ পালনকারী।
[১] যে হজ্জের মধ্যে পাপ ও হজ্জ ক্ষুণ্ণকারী কোন কাজ সংঘটিত হয় না। মতান্তরে যে হজ্জ আল্লাহ্র নিকট কবূল হয়, তাকে ‘মাবরূর’ হজ্জ বলে।
সুনানে নাসাঈ
হাদিস নং ২৬২৬
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، عَنْ اللَّيْثِ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ ابْنِ أَبِي هِلَالٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " جِهَادُ الْكَبِيرِ، وَالصَّغِيرِ، وَالضَّعِيفِ، وَالْمَرْأَةِ: الْحَجُّ، وَالْعُمْرَةُ "---[حكم الألباني] حسن وفقرة المرأة صحيحة من حديث عائشة
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: বয়োবৃদ্ধ, অল্প বয়স্ক, দুর্বল এবং নারীদের জিহাদ হলো হজ্জ ও উমরা করা।
সুনানে নাসাঈ
হাদিস নং ২৬২৭
أَخْبَرَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ وَهُوَ ابْنُ عِيَاضٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি এ ঘরের (বায়তুল্লাহর) হজ্জ করল এবং অশ্লীল আচরণ করল না ও কোনো পাপ করল না সে সদ্যভূমিষ্ঠ শিশুর মতো (নিষ্পাপ) হয়ে ফিরে আসলো।
সুনানে নাসাঈ
হাদিস নং ২৬২৮
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ حَبِيبٍ وَهُوَ ابْنُ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، قَالَتْ: أَخْبَرَتْنِي أُمُّ الْمُؤْمِنِينَ عَائِشَةُ قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَخْرُجُ فَنُجَاهِدَ مَعَكَ، فَإِنِّي لَا أَرَى عَمَلًا فِي الْقُرْآنِ، أَفْضَلَ مِنَ الْجِهَادِ، قَالَ: «لَا، وَلَكُنَّ أَحْسَنُ الْجِهَادِ وَأَجْمَلُهُ، حَجُّ الْبَيْتِ، حَجٌّ مَبْرُورٌ»
বর্ণনাকারী আয়েশা বিনত তালহা (রাঃ)
উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) আমাকে বলেছেন, আমি বললাম : হে আল্লাহর রাসূল (ﷺ)! আমরা কি আপনার সাথে জিহাদে যোগ দিব না? আমি কুরআনে জিহাদ অপেক্ষা উত্তম কোনো কাজই দেখি না। তিনি (ﷺ) বললেন : না, বরং তোমাদের [নারীদের] জন্য সুন্দরতম ও উত্তমতম জিহাদ হলো বায়তুল্লাহর হজ্জ [অর্থাৎ] ‘মাবরূর হজ্জ’।