জিহাদ
২৫/১. অধ্যায়ঃ
জিহাদ ওয়াজিব হওয়া
সুনানে নাসাঈ
হাদিস নং ৩০৮৫
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: " لَمَّا أُخْرِجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ قَالَ أَبُو بَكْرٍ: أَخْرَجُوا نَبِيَّهُمْ، إِنَّا لِلَّهِ، وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، لَيَهْلِكُنَّ، فَنَزَلَتْ: {أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ} [الحج: 39] فَعَرَفْتُ أَنَّهُ سَيَكُونُ قِتَالٌ " قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَهِيَ أَوَّلُ آيَةٍ نَزَلَتْ فِي الْقِتَالِ»
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
যখন নবী (ﷺ)-কে মক্কা হতে বহিষ্কার করা হলো, তখন আবু বকর (রাঃ) বললেন: তারা তাদের নবীকে বহিষ্কার করল “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। নিশ্চয়ই তারা ধ্বংস হবে, তখন নাযিল হলো:﴿أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ﴾“যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদের—যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করতে সম্যক সক্ষম” (সূরা হজ্জ ২২: ৩৯)। তখন আমি বুঝে নিলাম যে, খুব শীঘ্রই জিহাদ শুরু হতে যাচ্ছে। ইবনু আব্বাস (রাঃ) বলেন, জিহাদের ব্যাপারে এটিই প্রথম আয়াত ছিল।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩০৮৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: أَنبَأَنَا أَبِي، قَالَ: أَنْبَأَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ: أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، وَأَصْحَابًا لَهُ أَتَوْا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا فِي عِزٍّ وَنَحْنُ مُشْرِكُونَ، فَلَمَّا آمَنَّا صِرْنَا أَذِلَّةً، فَقَالَ: «إِنِّي أُمِرْتُ بِالْعَفْوِ، فَلَا تُقَاتِلُوا» فَلَمَّا حَوَّلَنَا اللَّهُ إِلَى الْمَدِينَةِ، أَمَرَنَا بِالْقِتَالِ، فَكَفُّوا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ} [النساء: 77
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) কয়েকজন বন্ধুসহ মক্কায় নবী (ﷺ)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করলেন: হে আল্লাহর রসূল! আমরা যখন মুশরিক ছিলাম তখন সম্মানিত ছিলাম। আর এখন আমরা ঈমান এনে অপদস্ত হয়ে পড়লাম। তিনি (ﷺ) বললেন: আমাকে ক্ষমা করার আদেশ দেয়া হয়েছে, অতএব তোমরা যুদ্ধ করো না। আল্লাহ তা’আলা আমাদের মদিনায় নেয়ার পর আমাদেরকে জিহাদের নির্দেশ দিলেন। কিন্তু তারা জিহাদ থেকে বিরত থাকলেন। তখন আল্লাহ তা’আলা আয়াত নাযিল করলেন:﴿أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ﴾‘‘আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি, যাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের হস্ত সংবরণ কর এবং সালাত কায়েম কর’’- (সূরা আন্ নিসা ৪: ৭৭)।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩০৮৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ مَعْمَرًا، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: قُلْتُ: عَنْ سَعِيدٍ، قَالَ: نَعَمْ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ح وَأَنْبَأَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، - قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، وَاللَّفْظُ لِأَحْمَدَ - قَالَا: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الْأَرْضِ، فَوُضِعَتْ فِي يَدِي» قَالَ أَبُو هُرَيْرَةَ: «فَذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْتُمْ تَنْتَثِلُونَهَا»
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: অল্প শব্দে ব্যাপক অর্থবোধক বাক্যাবলী দ্বারা আমি প্রেরিত হয়েছি। শত্রুদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়ার দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। এক সময় আমি ঘুমন্ত ছিলাম, তখন পার্থিব ধনভাণ্ডারের চাবি আমার হাতে তুলে দেয়া হয়েছে।আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পৃথিবী থেকে চলে গেছেন, আর তোমরা সে সম্পদ আহরণ করে ভোগ করছো।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩০৮৮
أَخْبَرَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ، عَنْ خَالِدِ بْنِ نِزَارٍ، قَالَ: أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ مَبْرُورٍ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَحْوَهُ
বর্ণনাকারী আবূ সালামা (রঃ) কর্তৃক আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে অনুরূপ বলতে শুনেছি।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩০৮৯
أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ الزُّبَيْدِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الْأَرْضِ، فَوُضِعَتْ فِي يَدِي» فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «فَقَدْ ذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنْتُمْ تَنْتَثِلُونَهَا»
বর্ণনাকারী সাঈদ ইব্ন মুসায়্যিব এবং আবূ সালামা ইবন আব্দুর রহমান (রঃ) থেকে বর্ণিত
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: অল্প শব্দে ব্যাপক অর্থবোধক বাক্যাবলী দ্বারা আমি প্রেরিত হয়েছি। শত্রুদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়ার দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। এক সময় আমি ঘুমন্ত ছিলাম, তখন পার্থিব ধনভাণ্ডারের চাবি আমার হাতে তুলে দেয়া হয়েছে।আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পৃথিবী থেকে চলে গেছেন, আর তোমরা সে সম্পদ আহরণ করে ভোগ করছো।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩০৯০
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ "---[حكم الألباني] صحيح متواتر
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, লোকেরা যতক্ষণ না ‘লা ইলাহ ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহ নেই) এ কথা বলবে, ততক্ষণ পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাকে নির্দেশ দেয়া হয়েছে। তাই যে ‘লা ইলাহ ইল্লাল্লাহ’ বলবে আমার পক্ষ থেকে সে তার জানমালের নিরাপত্তা লাভ করবে, তবে ইসলামের হক ছাড়া। আর তার হিসাব আল্লাহর ওপর ন্যস্ত।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩০৯১
أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حَرْبٍ، عَنْ الزُّبَيْدِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، عَصَمَ مِنِّي نَفْسَهُ وَمَالَهُ، إِلَّا بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى اللَّهِ " قَالَ أَبُو بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ: وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ، لِلْقِتَالِ وَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর পর আবু বকর (রাঃ)-কে খলীফা নিযুক্ত করা হলে আরবের কিছু লোক কাফির হয়ে গেল। তখন উমর (রাঃ) তাঁকে বললেন: হে আবু বকর! আপনি এমন লোকেদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: লোকেরা 'লা-ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহ নেই) যতক্ষণ না বলবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। ফলে যে ব্যক্তি 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলবে, সে আমার পক্ষ হতে তার জান-মালের নিরাপত্তা লাভ করবে। তবে ইসলামী হক ছাড়া। আর তার হিসাব আল্লাহর কাছেই।আবু বকর (রাঃ) বললেন: আল্লাহর কসম! আমি সে ব্যক্তির সাথে জিহাদ করব, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। কেননা, যাকাত মালের হক। আল্লাহর কসম! যদি তারা আমাকে একটি ছাগল ছানাও দিতে অস্বীকার করে, যা তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে দিত, তাহলে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহর কসম! এতে আমি বুঝলাম যে, আল্লাহ তা’আলা আবু বকরের অন্তর জিহাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আরো অনুধাবন করলাম যে, তাঁর ফায়সালাই যথার্থ।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩০৯২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُغِيرَةَ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، ح وَأَنْبَأَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ أَبُو بَكْرٍ بَعْدَهُ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ، رَضِيَ اللَّهُ عَنْهُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى اللَّهِ " قَالَ أَبُو بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ: لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ، فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ» وَاللَّفْظُ لِأَحْمَدَ "
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর পর আবু বকর (রাঃ)-কে খলীফা নিযুক্ত করা হলে আরবের কিছু লোক কাফির হয়ে গেল। তখন উমর (রাঃ) তাঁকে বললেন: হে আবু বকর! আপনি এমন লোকেদের সাথে কিভাবে যুদ্ধ করবেন অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: লোকেরা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহ নেই)। যতক্ষণ না বলবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। ফলে যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, সে আমার পক্ষ হতে তার জান-মালের নিরাপত্তা লাভ করবে। তবে ইসলামের হক ছাড়া। আর তার হিসাব আল্লাহর কাছেই।আবু বকর (রাঃ) বললেন: আল্লাহর কসম! আমি সেই ব্যক্তির সাথে জিহাদ করব, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। কেননা, যাকাত মালের হক। আল্লাহর কসম! যদি তারা আমাকে একটি ছাগল ছানাও দিতে অস্বীকার করে, যা তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে দিত, তাহলে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব।উমর (রাঃ) বললেন: আল্লাহর কসম! এ আর কিছু না। এতে আমি বুঝলাম যে, আল্লাহ তা’আলা আবু বকরের অন্তর জিহাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আরো অনুধাবন করলাম যে, তাঁর ফায়সালাই যথার্থ। এ বর্ণনার শব্দ, ভাষা আহমাদ (রহঃ)-এর।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩০৯৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنِي شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، وَذَكَرَ آخَرَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا جَمَعَ أَبُو بَكْرٍ لِقِتَالِهِمْ، فَقَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا، عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا " قَالَ أَبُو بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ: لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ، رَضِيَ اللَّهُ عَنْهُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ أَنَّ اللَّهَ تَعَالَى قَدْ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِقِتَالِهِمْ، فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
আবু বকর (রাঃ) যাকাত দিতে অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। উমর (রাঃ) বললেন: হে আবু বকর! আপনি লোকের বিরুদ্ধে কিভাবে জিহাদ করবেন, অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যতক্ষণ লোকেরা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহ নেই) না বলবে, ততক্ষণ আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি? যখন তারা তা বলবে, তখন তারা তাদের জান-মালের নিরাপত্তা আমার কাছে লাভ করবে ইসলামের হক ব্যতীত। আবু বকর (রাঃ) বললেন: যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে তফাৎ করে, নিশ্চয়ই আমি তার বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহর কসম! তারা যে ছাগল ছানা রাসূলুল্লাহ (ﷺ)-কে দিত, তাও আমাকে দিতে অস্বীকার করলে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। উমর (রাঃ) বলেন: আমি বুঝলাম যে, আল্লাহ তা’আলা আবু বকরের অন্তর যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আমি আরও জানতে পারলাম যে, এটাই যথার্থ।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩০৯৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ أَبُو الْعَوَّامِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ارْتَدَّتْ الْعَرَبُ، قَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ الْعَرَبَ؟ فَقَالَ أَبُو بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ: إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلَاةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ» وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا مِمَّا كَانُوا يُعْطُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَيْهِ قَالَ عُمَرُ، رَضِيَ اللَّهُ عَنْهُ: «فَلَمَّا رَأَيْتُ رَأْيَ أَبِي بَكْرٍ قَدْ شُرِحَ، عَلِمْتُ أَنَّهُ الْحَقُّ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «عِمْرَانُ الْقَطَّانُ، لَيْسَ بِالْقَوِيِّ فِي الْحَدِيثِ، وَهَذَا الْحَدِيثُ خَطَأٌ، وَالَّذِي قَبْلَهُ الصَّوَابُ، حَدِيثُ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ»
বর্ণনাকারী আনাস ইব্ন মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত হলে আরবের কতিপয় লোক মুরতাদ হয়ে গেল। উমর (রাঃ) বললেন: হে আবু বকর! আপনি কিরূপে আরবের লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করবেন?আবু বকর (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ‘আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রসূল’ এ কথার সাক্ষ্য দেয়া পর্যন্ত এবং সালাত কায়েম ও যাকাত আদায় না করা পর্যন্ত আমি যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আল্লাহর কসম! তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যা প্রদান করত, তা থেকে একটি বকরির বাচ্চাও দিতে অস্বীকার করলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব।উমর (রাঃ) বলেন: তখন আমি উপলব্ধি করলাম, আল্লাহ তা'আলা তাঁর অন্তর উন্মুক্ত করেছেন। আমি বুঝতে পারলাম, তাঁর অভিমতই সঠিক।আবু আবদুর রহমান (রহঃ) বলেন, হাদীস বর্ণনাকারী ‘ইমরান আল কত্তান (রহঃ)-এর এ বর্ণনায় ত্রুটি আছে। তিনি রাবী হিসেবে শক্তিশালী নন। এর পূর্বে বর্ণিত যুহরী (রহঃ) উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবাহ (রহঃ) থেকে, তিনি আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত হাদিসটি বিশুদ্ধ।