হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/৫৮. অধ্যায়ঃ
'উমরার তালবিয়াহ্ পাঠ [করে ইহ্রাম]-কারিণী যদি ঋতুমতী হয় এবং হাজ্জ অনাদায়ী হওয়ার আশঙ্কা করে
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ، فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ، فَلْيُهْلِلْ بِالْحَجِّ مَعَ الْعُمْرَةِ» ثُمَّ لَا يَحِلَّ، حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا، فَقَدِمْتُ مَكَّةَ، وَأَنَا حَائِضٌ، فَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، وَلَا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَشَكَوْتُ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «انْقُضِي رَأْسَكِ، وَامْتَشِطِي، وَأَهِلِّي بِالْحَجِّ، وَدَعِي الْعُمْرَةَ» فَفَعَلْتُ، فَلَمَّا قَضَيْتُ الْحَجَّ، أَرْسَلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرْتُ، قَالَ: هَذِهِ مَكَانُ عُمْرَتِكِ، فَطَافَ الَّذِينَ أَهَلُّوا بِالْعُمْرَةِ بِالْبَيْتِ، وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ حَلُّوا، ثُمَّ طَافُوا طَوَافًا آخَرَ بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى لِحَجِّهِمْ، وَأَمَّا الَّذِينَ جَمَعُوا الْحَجَّ وَالْعُمْرَةَ، فَإِنَّمَا طَافُوا طَوَافًا وَاحِدًا "
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
আমরা বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রওনা হলাম। উমরার ইহরাম বাঁধলাম (তালবিয়া পড়লাম)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যার সাথে হাদয়ী (কুরবানির জন্তু) রয়েছে, সে যেন উমরার সাথে হজ্জেরও ইহরাম (নিয়্যাত) করে এবং এ দুয়ের কাজ সমাধা করার পূর্বে যেন হালাল না হয় (ইহরাম ভঙ্গ না করে)।তারপর আমি হায়জ অবস্থায় মক্কায় পৌঁছলাম। ফলে বায়তুল্লাহ তাওয়াফ করতে পারলাম না, সাফা ও মারওয়ার সাঈও না। আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) সমীপে অনুরোধ করলাম। তিনি (ﷺ) বললেনঃ তুমি তোমার মাথার চুলের বেণী খুলে ফেল, মাথার চুল আঁচড়াও এবং হজ্জের ইহরাম (নিয়্যাত) কর, উমরাহ ছেড়ে দাও। তখন আমি তাই করলাম।যখন হজ্জ শেষ করলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে আবদুর রহমান ইবনু আবু বকর (রাঃ)-এর সাথে তানঈমে পাঠিয়ে দিলেন। তখন আমি উমরাহ করলাম। তিনি (ﷺ) বললেনঃ এটা তোমার (ছেড়ে দেয়া) উমরার স্থানে। অতএব যারা উমরার ইহরাম (নিয়্যাত) করেছিলেন, তারা কা’বার তওয়াফ এবং সাফা ও মারওয়ার সাঈ করলেন। পরে তারা হালাল হলেন। তারা মিনা থেকে প্রত্যাবর্তনের পর হজ্জের জন্য আর একটি তাওয়াফ করলেন। কিন্তু যারা হজ্জ ও উমরার একত্রে নিয়্যাত করেছিলেন তারা (ফরজ হিসেবে) একটিই তাওয়াফ করলেন।
[১] মিনা থেকে প্রত্যাবর্তনের পর মুহাসসাব নামক স্থানে অবস্থানের রাত্রি।