হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/৬০. অধ্যায়ঃ

শর্ত করার সময় কি বলবে?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ الْأَحْوَلُ، قَالَ: حَدَّثَنَا هِلَالُ بْنُ خَبَابٍ، قَالَ: سَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ الرَّجُلِ يَحُجُّ يَشْتَرِطُ؟ قَالَ: الشَّرْطُ بَيْنَ النَّاسِ فَحَدَّثْتُهُ، حَدِيثَهُ يَعْنِي عِكْرِمَةَ فَحَدَّثَنِي، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ ضُبَاعَةَ بِنْتَ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ الْحَجَّ فَكَيْفَ أَقُولُ؟ قَالَ: «قُولِي، لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، وَمَحِلِّي مِنَ الْأَرْضِ حَيْثُ تَحْبِسُنِي، فَإِنَّ لَكِ عَلَى رَبِّكِ مَا اسْتَثْنَيْتِ»---[حكم الألباني] حسن صحيح

বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)

ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন: যুবাআহ বিনতু যুবাইর ইবনু আব্দুল মুত্তালিব নবী (ﷺ)-এর কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি হজ্জের নিয়্যাত করেছি। এখন আমি কি বলবো? তিনি (ﷺ) বললেন: তুমি বলবে:لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির)। আমার ইহরাম খোলার স্থান ঐটি যেখানে আমাকে আটকে দিবেন। কারণ তোমার জন্য তোমার রবের নিকট তা-ই রয়েছে, যা তুমি শর্ত করবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18