সাওম [রোযা]

২২/১৩. অধ্যায়ঃ

মানসূর (রহিমাহুল্লাহ) কর্তৃক রি'ঈ (রহিমাহুল্লাহ) সূত্রে হাদীস বর্ণনায় সানাদের মতভেদ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ أَبِي صَغِيرَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ، وَلَا تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالًا»

বর্ণনাকারী ইকরিমা (রহঃ)

ইবন আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তিনি (ﷺ) বলেছেন: তোমরা [রমজানের] চাঁদ দেখে সাওম পালন করবে এবং [শাওয়ালের] চাঁদ দেখে সাওম ভঙ্গ করবে। তবে যদি অবস্থা এমন হয় যে, তোমাদের এবং চাঁদের মাঝখানে মেঘ আড়াল হয় তাহলে [শাবান] মাসকে ত্রিশ দিন পূর্ণ করবে। তোমরা মাসকে অগ্রগামী করবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18