সাওম [রোযা]
২২/১৩. অধ্যায়ঃ
মানসূর (রহিমাহুল্লাহ) কর্তৃক রি'ঈ (রহিমাহুল্লাহ) সূত্রে হাদীস বর্ণনায় সানাদের মতভেদ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمُ الْهِلَالَ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَتِمُّوا شَعْبَانَ ثَلَاثِينَ، إِلَّا أَنْ تَرَوْا الْهِلَالَ قَبْلَ ذَلِكَ، ثُمَّ صُومُوا رَمَضَانَ ثَلَاثِينَ إِلَّا أَنْ تَرَوْا الْهِلَالَ قَبْلَ ذَلِكَ»---[حكم الألباني] صحيح لغيره
বর্ণনাকারী রিব’য়ী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন তোমরা রমজান মাসের চাঁদ দেখবে তখন সিয়াম পালন করবে। যখন [শাওয়াল মাসের] চাঁদ দেখবে তখন সিয়াম ভঙ্গ করবে। তবে হ্যাঁ, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শা'বান মাসকে ত্রিশ দিন পূর্ণ করবে। এর পূর্বেই চাঁদ দেখলে রমজানের সিয়াম পালন করবে। এরপর রমজানের সিয়াম পালন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না শাওয়ালের চাঁদ দেখবে বা তার পূর্বেই রমজান মাস ত্রিশ দিন পূর্ণ হবে।