সাওম [রোযা]

২২/১৩. অধ্যায়ঃ

মানসূর (রহিমাহুল্লাহ) কর্তৃক রি'ঈ (রহিমাহুল্লাহ) সূত্রে হাদীস বর্ণনায় সানাদের মতভেদ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصُومُوا قَبْلَ رَمَضَانَ، صُومُوا لِلرُّؤْيَةِ، وَأَفْطِرُوا لِلرُّؤْيَةِ، فَإِنْ حَالَتْ دُونَهُ غَيَايَةٌ فَأَكْمِلُوا ثَلَاثِينَ»

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা রমজানের পূর্বে সাওম পালন করবে না। বরং চাঁদ দেখে সাওম পালন করবে এবং চাঁদ দেখে সাওম ভঙ্গ করবে। তবে যদি চাঁদকে মেঘ আড়াল করে দেয় তবে [শাবান] মাসকে ত্রিশ দিন পূর্ণ করবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18