যাকাত

৬/৭. অধ্যায়ঃ

উত্তম সদাকার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ دِينَارٌ يُنْفِقُه عَلى عِيَالِه وَدِينَارٌ يُنْفِقُه عَلى دَابَّتِه فِي سَبِيلِ اللّهِ وَدِينَارٌ يُنْفِقُه عَلَى أَصْحَابِه فِىْ سَبِيْلِ اللهِ» . رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী সাওবান (রাঃ)

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ উত্তম হলো ঐ দীনার যা কোন ব্যক্তি পরিবার পরিজন লালন-পালনের জন্য খরচ করে। উত্তম দীনার হলো তাই যা কোন মানুষ এমন সব পশু পালনে খরচ করে যেগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য লালিত-পালিত হয়েছে। উত্তম দীনার হলো ঐ দীনার যা কোন মানুষ আল্লাহর পথে জিহাদকারী বন্ধুদের জন্য খরচ করে। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৯৯৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯১৩৮, সহীহ আত্ তারগীব ১৯৫২, ইবনু মাজাহ্ ২৭৬০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18