যাকাত
৬/৭. অধ্যায়ঃ
উত্তম সদাকার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «دِيْنَارٌ أَنْفَقْتَه فِي سَبِيْلِ اللهِ وَدِيْنَارٌ أَنْفَقْتُه فِىْ رَقَبَةٍ وَدِينَارٌ تَصَدَّقْتَ بِه عَلى مِسْكِيْنٍ وَدِينَارٌ أَنْفَقْتَه عَلَى اهْلِكَ أَعْظَمُهَا أَجْرًا الَّذِىْ أَنْفَقْتُه عضلى أَهْلِكَ» . رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ এক রকম দীনার তাই যা তোমরা আল্লাহর পথে খরচ করো। এক রকম দীনার সেটাই যা তুমি গোলাম আযাদ করার জন্য খরচ করো। এসব দীনারের মধ্যে সাওয়াবের দিক দিয়ে সবচেয়ে মর্যাদাবান হলো যা তুমি তোমার পরিবার-পরিজনের জন্য খরচ করো। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৯৯৫, আহমাদ ১০১৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫৬৯৭, সহীহ আত্ তারগীব ১৯৫১, সহীহ আল জামি‘ আস্ সগীর ৮৭৮।