যাকাত
৬/৭. অধ্যায়ঃ
উত্তম সদাকার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللّهِ أَلِيَ أَجْرٌ أَنْ أَنْفِقَ عَلى بَنِىْ أَبِىْ سَلَمَةَ؟ إِنَّمَا هُمْ بَنِيَّ فَقَالَ: «أَنَفِقِي عَلَيْهِمْ فَلَكِ أَجْرُ مَا أَنْفَقْتِ عَلَيْهِم». (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী উম্মু সালামাহ্ (রাঃ)
(একদিন) আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আবূ সালামার ছেলেদের জন্য খরচ করাতে আমার কোন সাওয়াব হবে কি? কারণ তারা তো আমারই ছেলে। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তাদের জন্য খরচ করো। তাদের জন্য তুমি যা খরচ করবে তার সাওয়াব পাবে। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১৪৬৭, মুসলিম ১০০১, আহমাদ ২৬৫০০৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫৭৩৬।