হজ্জ

১৫/৬৮. অধ্যায়ঃ

হাজী ও অন্যদের কাবায় প্রবেশ করা, সেখানে সালাত আদায় ও তার প্রত্যেক প্রান্তে দোয়া করা মুস্তাহাব।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ: اعْتَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَافَ بِالْبَيْتِ وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ وَمَعَهُ مَنْ يَسْتُرُهُ مِنَ النَّاسِ فَقَالَ لَهُ رَجُلٌ: أَدَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَعْبَةَ قَالَ: لاَ

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইব্‌নু আবূ আওফা (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) ‘উমরাহ করতে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করলেন ও মাকামে ইবরাহীমের পিছনে দুই রাক‘আত সালাত আদায় করলেন এবং তাঁর সাথে এ সকল সাহাবী ছিলেন যারা তাঁকে লোকদের হতে আড়াল করে ছিলেন।আল্লাহর রাসূল (ﷺ) কাবার ভিতরে প্রবেশ করেছিলেন কি-না- এক ব্যক্তি আবূ আওফা (রাঃ)-এর নিকট তা জিজ্ঞেস করলে তিনি বললেন, না।

সহীহুল বুখারী, পর্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ৫৩, হাঃ ১৬০০; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৬৮, হাঃ ১৩৩২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18