হজ্জ

১৫/৬৮. অধ্যায়ঃ

হাজী ও অন্যদের কাবায় প্রবেশ করা, সেখানে সালাত আদায় ও তার প্রত্যেক প্রান্তে দোয়া করা মুস্তাহাব।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ حَتَّى خَرَجَ مِنْهُ؛ فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قِبَلِ الْكَعْبَةِ، وَقَالَ: هذِهِ الْقِبْلَةُ

বর্ণনাকারী ইব্‌নু ‘আব্বাস (রাঃ)

যখন নবী (ﷺ) কাবায় প্রবেশ করেন, তখন তার সকল দিকে দু‘আ করেছেন, সালাত আদায় না করেই বেরিয়ে এসেছেন এবং বের হবার পর কাবার সামনে দুইরাক‘আত সালাত আদায় করেছেন, এবং বলেছেন, এটাই কেবলা।

সহীহুল বুখারী, পর্ব ৮ : সালাত, অধ্যায় ৩০, হাঃ ৩৯৮; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৬৮, হাঃ ১৩৩০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18