হজ্জ

১৫/৬৯. অধ্যায়ঃ

কাবা গৃহ ভেঙে ফেলা ও তার পুনর্নির্মাণ করা।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْلاَ حَدَاثَةُ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ الْبَيْتَ ثُمَّ لَبَنَيْتُهُ عَلَى أَسَاسِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ، فَإِنَّ قُرَيْشًا اسْتَقْصَرَتْ بِنَاءَهُ وَجَعَلَتْ لَهُ خَلْفًا

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) আমাকে বললেনঃ যদি তোমার গোত্রের যুগ কুফরীর নিকটবর্তী না হত তা হলে অবশ্যই কাবা ঘর ভেঙ্গে ইব্রাহীম (‘আ)-এর ভিত্তির উপর তা পুনর্নির্মাণ করতাম। কেননা কুরায়শগণ এর ভিত্তি সঙ্কুচিত করে দিয়েছে। আর আমি আরো একটি দরজা করে দিতাম।

সহীহুল বুখারী, পর্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ৪২, হাঃ ১৫৮৫; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৬৯, হাঃ ১৩৩৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18