৭৫৩. কৃপণতা, ভীরুতা ও অন্তরের পরীক্ষা থেকে বাঁচার দোয়া
আল্লাহ্র রাসূল (ﷺ) পাঁচটি বিষয়ে (আল্লাহ্র কাছে) আশ্রয় চাইতেন -
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَسُوْءِ الْعُمُرِ، وَفِتْنَةِ الصَّدْرِ، وَعَذَابِ الْقَبْرِ
اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَسُوْءِ الْعُمُرِ، وَفِتْنَةِ الصَّدْرِ، وَعَذَابِ الْقَبْرِ
আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল জুব্নি ওয়াল বুখ্লি ওয়া সূয়িল ‘উমুরি ওয়া ফিতনাতিস্ স্বদরী ওয়া আযা-বিল ক্বাব্র
অনুবাদ
হে আল্লাহ্! তোমার কাছে আশ্রয় চাই-ভীরুতা থেকে, কৃপণতা ও খারাপ বয়স (বার্ধক্য) থেকে, এবং অন্তরের পরীক্ষা ও কবরের শাস্তি থেকে৷