৭০৯. অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া
এরপর সকালে এবং বিকালে তিনবার করে বলেন -
اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا اِلٰهَ اِلَّا اَنْتَ
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাক্বর, আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন আযা-বিল ক্বাবর। লা- ইলা-হা ইল্লা- আনতা
অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই অবাধ্যতা ও দারিদ্র্যতা থেকে; হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে; তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই।
তিনি বলেন, আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে এসব বলতে শুনেছি। তাঁর সুন্নাহ বা রীতি অনুসরণ করা আমার কাছে খুবই পছন্দের।