৭১১. দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #২
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, মাছের পেটের ভেতর থাকাবস্থায় ইউনুস (আঃ) দোয়া করেছিলেন -
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
লা- ইলা-হা ইল্লা- আনতা সুব‘হা-নাকা ইন্নী কুনতু মিনায যা-লিমীন
অনুবাদ
তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই! তুমি পবিত্র! আমি তো জালিমদের একজন!
কোনও মুসলিম যে বিষয়েই এভাবে (আল্লাহ্কে) ডেকেছে, আল্লাহ্ তার ডাকে সাড়া দিয়েছেন।