اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِيْ وَمِنْ شَرِّ بَصَرِيْ وَمِنْ شَرِّ لِسَانِيْ وَمِنْ شَرِّ قَلْبِيْ وَمِنْ شَرِّ مَنِيِّيْ
اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِىْ وَمِنْ شَرِّ بَصَرِىْ وَمِنْ شَرِّ لِسَانِىْ وَمِنْ شَرِّ قَلْبِىْ وَمِنْ شَرِّ مَنِيِّىْ
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযুবিকা মিন শার্রি সাম্‘ই ওয়া মিন শার্রি বাস্বারী ওয়া মিন শার্রি লিসা-নী ওয়া মিন শার্রি ক্বলবী ওয়া মিন শার্রি মানিয়্যী
হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই আমার শ্রবণশক্তির অনিষ্ট থেকে, আমার দৃষ্টিশক্তির অনিষ্ট থেকে, আমার জিহ্বার অনিষ্ট থেকে, আমার অন্তরের অনিষ্ট থেকে, এবং আমার লজ্জাস্থানের অনিষ্ট থেকে৷
শাকাল ইবনু হুমাইদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর কাছে এসে বলি, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) (আল্লাহ্র কাছে) আশ্রয় চাওয়ার জন্য আমাকে একটি দোয়া শিখিয়ে দিন।” তখন নবী (ﷺ) আমার কাঁধ ধরে বলেন, তুমি বলো- (উপরে উল্লেখিত দোয়া)