অপকারী জ্ঞান ও দোয়া ক্ববুল না হওয়া থেকে আশ্রয় চাওয়া

৭৩৯. অপকারী জ্ঞান ও দোয়া ক্ববুল না হওয়া থেকে আশ্রয় চাওয়া

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) এসব দোয়া পড়তেন -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَقَلْبٍ لَا يَخْشَعُ وَدُعَاءٍ لَا يُسْمَعُ وَنَفْسٍ لَا تَشْبَعُ اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ هَؤُلَاءِ الْأَرْبَعِ

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَّا يَنْفَعُ وَقَلْبٍ لَّا يَخْشَعُ وَدُعَاءٍ لَّا يُسْمَعُ وَنَفْسٍ لَّا تَشْبَعُ اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنْ هٰؤُلَاءِ الْاَرْبَعِ

আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন ইল্‌মিন লা- ইয়ানফাউ ওয়া ক্বালবীন লা- ইয়াখশাউ ওয়া দোয়া-'ইন লা ইউসমা‘উ ওয়া নাফ্‌সিন লা- তাশবা‘উ আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন হা-উলা-ইল আরবা'য়ী

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই-এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না, এমন অন্তর থেকে যা বিনয়ী হয় না, এমন দোয়া থেকে যা কবুল হয় না, এবং এমন দেহসত্তা থেকে যা পরিতৃপ্ত হয় না। হে আল্লাহ্‌! তোমার কাছে এ চারটি বিষয়ে আশ্রয় চাই৷

তথ্যসূত্রসহীহ। নাসায়ীঃ ৫৪৭০
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18