৭৩৭. দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলতেন -
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ
اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَاَعُوْذُ بِكَ مِنْ اَنْ اَظْلِمَ اَوْ اُظْلَمَ
আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল ফাক্বরি ওয়াল ক্বিল্লাতী ওয়ায্ যিল্লাতি ওয়া আ‘উযু বিকা মিন আন আযলিমা আও উযলামা
অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই-দারিদ্র্য থেকে, স্বল্পতা ও অপমান থেকে; আর তোমার কাছে আশ্রয় চাই-কারও উপর জুলুম করা থেকে অথবা কারও জুলুমের শিকার হওয়া থেকে৷