৭১৬. দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি
বুসর ইবনু আরতাআ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে এভাবে দোয়া পড়তে শুনেছি -
اَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْاَخِرَةِ
اَللّٰهُمَّ اَحْسِنْ عَاقِبَتَنَا فِى الْاُمُوْرِ كُلِّهَا وَاَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْاٰخِرَةِ
আল্লা-হুম্মা, আ’হ্সিন্ ‘আ-ক্কিবাতানা- ফিল উমূরি কুল্লিহা- ওয়া আজির্না- মিন্ খিঝইয়িদ্ দুনইয়া- ওয়া ‘আযা-বিল আ-খিরাহ
অনুবাদ
হে আল্লাহ্! আমাদের সকল কাজে উত্তম পরিণতি দাও! আর আমাদের সুরক্ষা দাও দুনিয়া ও আখিরাতের অপমান থেকে!