আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্র রাসূল (ﷺ) বলতেন -
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَالْبُخْلِ وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَالْبُخْلِ وَاَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল ‘আজ্ঝি ওয়াল কাসালি ওয়াল জুব্নি ওয়াল হারামি ওয়াল বুখ্লি ওয়া আ‘উযু বিকা মিন ‘আযা-বিল ক্ববর, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া- ওয়াল মামা-ত
হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা, বার্ধক্য ও কৃপণতা থেকে; তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে এবং জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে।