৫২৮. ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #৩
বৃষ্টি চাওয়ার সময় আল্লাহ্র রাসূল (ﷺ) বলতেন -
اَللَّهُمَّ اسْقِ عِبَادَكَ، وَبَهَائِمَكَ، وَانْشُرْ رَحْمَتَكَ، وَأَحْيِي بَلَدَكَ الْمَيِّتَ
اَللّٰهُمَّ اسْقِ عِبَادَكَ، وَبَهَائِمَكَ، وَانْشُرْ رَحْمَتَكَ، وَاَحْيِيْ بَلَدَكَ الْمَيِّتَ
আল্লা-হুম্মাসক্বি 'ইবা-দাকা ওয়া বাহা-ইমাকা ওয়ানশুর র'হমাতাকা ওয়া আ'হয়ি বালাদাকাল মায়্যিতা
অনুবাদ
হে আল্লাহ্! আপনি আপনার বান্দাগণকে ও জীব- জন্তুগুলোকে পানি পান করান, আর আপনার রহমত বিস্তৃত করুন এবং আপনার মৃত শহরকে সজীব করুন।