৫৩২. কোনো কিছুর উপর নিজের চোখ লাগার ভয় থাকলে দোয়া
যখন তোমাদের কেউ তার ভাইয়ের, অথবা নিজের কোনো বিষয়ে, অথবা নিজের কোনো সম্পদে এমন কিছু দেখে যা তাকে চমৎকৃত করে, তখন সে যেন বলে -
بَارَكَ اللَّهُ لَكَ
بَارَكَ اللّٰهُ لَكَ
বা-রাকাল্লাহু লাক
অনুবাদ
আল্লাহ্ তোমাকে বরকত দান করুন।
কারণ, চোখ লাগার (বদ নজরের) বিষয়টি সত্য।