৫৪৩. মুমূর্ষ রোগীর দোয়া #১
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘নবী (ﷺ) আমার দিকে হেলান দিয়ে ছিলেন। তখন আমি তাঁকে বলতে শুনি -
اَللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ، وَارْحَمْنِيْ، وَالْحِقْنِيْ بِالرَّفِيْقِ الْاَعْلٰى
আল্লা-হুম্মাগফিরলী ওয়ার'হামনী ওয়া আল'হিক্বনী বির রফীক্বিল আ‘লা
অনুবাদ
হে আল্লাহ্! আমাকে মাফ করে দাও! আমার উপর রহম করো! আর আমাকে সর্বোচ্চ বন্ধুর কাছে পৌঁছে দাও!