৫৪৭. জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দোয়া #১
রাসূলুল্লাহ্ (ﷺ) মৃত্যুর সময় তাঁর দু’হাত পানিতে প্রবেশ করিয়ে তা দিয়ে তাঁর চেহারা মুছছিলেন এবং বলছিলেন -
لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ اِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ
লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ইন্না লিল মাওতি সাকারা-ত
অনুবাদ
আল্লাহ্ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই, নিশ্চয় মৃত্যুর রয়েছে বিভিন্ন প্রকার ভয়াবহ কষ্ট।