৫২৬. ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #১
জাবির ইবনু আব্দিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (বৃষ্টি না হওয়ায়) কিছু লোক কাঁদতে কাঁদতে নবী (ﷺ)-এর কাছে আসে। তখন নবী (ﷺ) বলেন -
اَللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيْثًا مَرِيْئًا مَرِيْعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ
اَللّٰهُمَّ اسْقِنَا غَيْثًا مُّغِيْثًا مَرِيْئًا مَّرِيْعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ اٰجِلٍ
আল্লা-হুম্মাসক্বিনা- গাইছান মুগীছান মারীয়ান মারী‘আন না-ফি‘আন গাইরা দ্বা-ররিন ‘আ-জিলান গাইরা আ-জিল
অনুবাদ
হে আল্লাহ্! আমাদের এমন বৃষ্টি দাও, যা উপকারী, কল্যাণময় ও কার্যকরী; যা আমাদের উপকার করবে, কোনও ক্ষতি করবে না; দ্রুত বৃষ্টি দাও, বিলম্বিত নয়।
এর পরপরই তাদের উপরকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে।