৫২৩. বজ্রপাতের সময় #২
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, বজ্রধ্বনি বা বর্জতুল্য উচ্চ আওয়াজ শুনলে, আল্লাহ্র রাসূল (ﷺ) বলতেন -
اَللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ
اَللّٰهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذٰلِكَ
আল্লা-হুম্মা লা- তাক্বতুল্না বিগাদ্বাবিকা ওয়ালা তুহ্লিক্বনা বি-আযা‘বিকা ওয়া-আ‘ফিনা ক্বব্লা যালিক
অনুবাদ
হে আল্লাহ্! তোমার ক্রোধ দিয়ে আমাদের হত্যা করো না; তোমার শাস্তি দিয়ে আমাদের ধ্বংস করো না; এর আগেই তুমি আমাদের মাফ করে দাও!