গাধার স্বর অথবা রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়া #২

৫১২. গাধার স্বর অথবা রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়া #২

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيـمِ

اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

আ‘উযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম

অনুবাদ

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র আশ্রয় নিচ্ছি।

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহ্‌র অনুগ্রহ চাইবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে। আর যখন তোমরা কোনো গাধার স্বর শুনবে, তখন শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাইবে; কেননা সে শয়তান দেখেছে।” [১] আবার “যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাধার স্বর শুনবে, তখন তোমরা সেগুলো থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাও; কেননা সেগুলো তা দেখে তোমরা যা দেখতে পাও না।” [২]

তথ্যসূত্র[১] বুখারীঃ ৩৩০৩ [২] সহীহ। আবূ দাঊদঃ ৫১০৩
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18