আল্লাহ্র রাসূল (ﷺ) এর সঙ্গে সালাত আদায় কালিন, লোকদের মধ্যে একজন বলে ওঠে -
اَللَّهُ أَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيْلًا
اَللّٰهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللّٰهِ بُكْرَةً وَّاَصِيْلًا
আল্লা-হু আকবার কাবীরান, ওয়ালহামদু লিল্লা-হি কাছিরান, ওয়াসুবহা-নাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা
আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ, সবচাইতে বড়, অধিকাধিক প্রশংসা আল্লাহ্র জন্য এবং সকাল-সন্ধ্যায় আল্লাহ্র পবিত্রতা বর্ণনা করছি।
আল্লাহ্র রাসূল (ﷺ) জিজ্ঞাসা করেন, “এসব বাক্য কে উচ্চারণ করল?” লোকদের মধ্যে একজন বলল, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমি।” নবী (ﷺ) বলেন, এসব শুনে আমি চমকে ওঠেছি; কারণ এ দোয়ার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আল্লাহ্র রাসূল (ﷺ)-কে ওই কথা বলতে শোনার পর থেকে, আমি আর সেসব বাক্য (পাঠ করা) ছাড়িনি।