আরাফার দিন আরাফার ময়দানের দোয়া

৫৯. আরাফার দিন আরাফার ময়দানের দোয়া

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আরাফাতের দিনের দু’আই উত্তম দু’আ। আমি ও আমার আগের নাবীগণ যা বলেছিলেন তার মধ্যে সর্বোত্তম কথা -

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ

لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَاشَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া‘হদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল ‘হামদু, ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়্যিন ক্বাদীর

অনুবাদ

আল্লাহ্‌ ছাড়া সত্য কোনও মা’বুদ নেই, তিনি একক; তাঁর কোনও অংশীদার নেই; শাসনক্ষমতা তাঁর; প্রশংসাও তাঁরই; তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।

তথ্যসূত্রহাসান। তিরমিযীঃ ৩৫৮৫
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18