৫৮. ওযূর পর নির্দিষ্ট দোয়া পাঠ
নবী (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি ওযূ করে-এবং যথাযথভাবে তা সম্পন্ন করে, তারপর বলে -
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ
আশহাদু আন্ লা- ইলা-হা ইল্লাল্লাহু ওয়া‘হদাহু লা-শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মু‘হাম্মাদান ‘আবদুহু ওয়া রাসূলুহু
অনুবাদ
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোনও হক্ব ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনও অংশীদার নেই; আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর দাস ও বার্তাবাহক।
তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে; যে-দরজা দিয়ে ইচ্ছা, সে (জান্নাতে) প্রবেশ করবে।