৭৬. আল্লাহ্র রাস্তায় লড়াইকারীর দোয়া
ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “আল্লাহ্র রাস্তায় লড়াইকারী, হাজ্জ আদায়কারী ও উমরা পালনকারী। তারা হলেন আল্লাহ্র প্রতিনিধি; তিনি তাদের ডেকেছেন আর তারা তাঁর ডাকে সাড়া দিয়েছেন; (সুতরাং) তারা আল্লাহ্র কাছে কিছু চাইলে, তিনি তাদের দেবেন।”