৪৮. কারও মৃত্যুর পর
উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (আবূ সালামা'র মৃত্যুর পর) আল্লাহ্র রাসূল (ﷺ) আবু সালামার কাছে আসেন। তার চোখ ছিল খোলা ও স্থির। নবী (ﷺ) তা বন্ধ করে দিয়ে বলেন, “রূহ বা আত্মা নিয়ে যাওয়া হলে, চোখ তার পেছনে পেছনে যায়।” তখন তার পরিবারের কিছু লোক চিৎকার করে ওঠে। এর পরিপ্রেক্ষিতে নবী (ﷺ) বলেন, “তোমরা নিজেদের জন্য ভালো ছাড়া অন্য কিছুর দোয়া করো না; কারণ, তোমাদের দোয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ‘আমীন/ আল্লাহ্! কবুল করো!' বলতে থাকে।”