৩৯. শেষ রাতের দোয়া
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেন, “প্রতি রাতে শেষ এক-তৃতীয়াংশ বাকি থাকতে, আমাদের মহান রব নিকটতম আকাশে নেমে বলেন, যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেবো; যে আমার কাছে চাইবে, আমি তাকে দেবো; যে আমার কাছে মাফ চাইবে, আমি তাকে মাফ করে দেবো।” [১]
শেষ রাতে যারা (আল্লাহ্র কাছে) ক্ষমা চায়, তাদের প্রশংসা করে আল্লাহ্ তা'আলা বলেন -
كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ﴿١٧﴾ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ ﴿١٨﴾
كَانُوْا قَلِيْلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُوْنَ ﴿١٧﴾ وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ ﴿١٨﴾
অনুবাদ
(১৭) রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাতো। (১৮) আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকত। [২]