৩৫৭. মসজিদে প্রবেশকালে শয়তান থেকে আশ্রয় চাওয়া #১
মসজিদে প্রবেশকালে বলবে -
أَعُوْذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
اَعُوْذُ بِاللّٰهِ الْعَظِيْمِ وَبِوَجْهِهِ الْكَرِيْمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
আ‘উযু বিল্লা-হিল ‘আযীম, ওয়া বি ওয়াজ্হিহিল কারীম, ওয়া সুলতা-নিহিল ক্বাদীম মিনাশ শাইত্বা-নির রাজীম
অনুবাদ
আমি মহান আল্লাহ্র নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি, যিনি (আল্লাহ্) সর্বদা রাজত্বের এবং মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী।
‘উক্ববাহ্ (রাঃ) বললেন, কেউ এ দু’আ পাঠ করলে শয়তান বলে, এ লোকটি আমার (অনিষ্ট ও কুমন্ত্রণা) থেকে সারা দিনের জন্য বেঁচে গেল।