৩৬১. নবজাতকের পিতার জন্য দোয়া ও তার জবাব #১
হুসাইন (রাঃ) থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে অভিবাদন শেখাতে গিয়ে বলেন, তুমি বলবে -
بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ وَشَكَرْتَ الْوَاهِبَ وَبَلَغَ أَشُدَّهُ وَرُزِقْتَ بِرَّهُ
بَارَكَ اللّٰهُ لَكَ فِى الْمَوْهُوْبِ لَكَ وَشَكَرْتَ الْوَاهِبَ وَبَلَغَ اَشُدَّهٗ وَرُزِقْتَ بِرَّهٗ
বা-রাকাল্লাহু লাকা ফিল মাউহূবি লাকা, ওয়া শাকারতাল ওয়া-হিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুঝিক্বতা বির্রাহু
অনুবাদ
আল্লাহ্ তোমাকে তোমার সন্তানের মধ্যে বরকত দিন! সন্তান-দানকারীর প্রতি তোমাকে কৃতজ্ঞ বানিয়ে দিন! (তোমার সন্তান) তারুণ্যে পৌঁছে যাক! তোমাকে তার সদাচরণ লাভের সুযোগ দেওয়া হোক!