৩৭০. অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #২
آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ
اٰمَنْتُ بِاللّٰهِ وَرُسُلِهٖ
আ-মানতু বিল্লা-হি ওয়া রুসূলিহি
অনুবাদ
আমি আল্লাহ্ ও তাঁর রাসূলদের মেনে নিয়েছি।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “লোকজন পরস্পরকে একের-পর-এক প্রশ্ন করতেই থাকে; একপর্যায়ে এমন কথাও বলা হয়, আল্লাহ্ তো সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তা হলে আল্লাহ্কে সৃষ্টি করল কে? যার মনে এ ধরনের কোনও প্রশ্ন সৃষ্টি হয়, সে যেন বলে - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)