সন্তান ও অন্যদেরকে আল্লাহ্‌র আশ্রয়ে দেওয়ার দোয়া

৩৬৩. সন্তান ও অন্যদেরকে আল্লাহ্‌র আশ্রয়ে দেওয়ার দোয়া

আল্লাহ্‌র রাসূল (ﷺ) হাসান ও হুসাইন (রাঃ)-কে আল্লাহ্‌র আশ্রয়ে দেওয়ার সময় বলতেন -

أُعِيذُكُمَا [أَعُوْذُ] بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

اُعِيْذُكُمَا [اَعُوْذُ] بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَّامَّةٍ

উ’ঈযুকুমা (নিজের জন্য পড়লে: আ‘উযু) বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়া মিন কুল্লি ‘আইনিন লা-ম্মাহ

অনুবাদ

আমি তোমাদেরকে আশ্রয়ে রাখছি (অথবা, আমি আশ্রয় গ্রহণ করছি) আল্লাহ্‌র পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণি থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে।

আর রাসূল (ﷺ) বলতেন, “তোমাদের পিতা [ইবরাহীম (আঃ) তাঁর দু' ছেলে] ইসমাঈল (আঃ) ও ইসহাক (আঃ)-কে এভাবে আল্লাহ্‌র আশ্রয়ে দিতেন।”

তথ্যসূত্রবুখারীঃ ৩৩৭১
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18