৯৪

সূরা আল-ইনশিরাহ

পবিত্র কোরআনের ৯৪ নম্বর সূরা আশ-শরহ (বক্ষ প্রশস্তকরণ) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৮ আয়াতের এই সূরাটি মুমিনদের স্মরণ করিয়ে দেয় যে কষ্টের পরেই স্বস্তি আসে। আশা, ধৈর্য এবং ইসলামিক নির্দেশনার বার্তা অনুধাবনের জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৯৪:১

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ١

Ahsanul Bayaan

আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?

৯৪:২

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ٢

Ahsanul Bayaan

আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা,

৯৪:৩

ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ ٣

Ahsanul Bayaan

যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।

৯৪:৪

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ٤

Ahsanul Bayaan

আর আমি তোমার (মর্যাদার) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি।

৯৪:৫

فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا ٥

Ahsanul Bayaan

সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ।

৯৪:৬

إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا ٦

Ahsanul Bayaan

নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ।

৯৪:৭

فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ ٧

Ahsanul Bayaan

অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও।

৯৪:৮

وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب ٨

Ahsanul Bayaan

আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18