وَٱلضُّحَىٰ ١
কসম পূর্বাহ্নের,
পবিত্র কোরআনের ৯৩ নম্বর সূরা আদ-দুহা (পূর্বাহ্নের সূর্যকিরণ) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ১১ আয়াতের এই সূরাটি স্বস্তি, আশা এবং ইসলামিক নির্দেশনা নিয়ে আসে। আল্লাহর দয়া ও যত্নের কথা গভীরভাবে অনুধাবনের জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
وَٱلضُّحَىٰ ١
কসম পূর্বাহ্নের,
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ ٢
কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣
তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।
وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ ٤
আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ ٥
আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ ٦
তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ ٧
আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।
وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ ٨
তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ ٩
সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ ١٠
আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।
32
18