৯৭

সূরা আল-কাদর

পবিত্র কোরআনের ৯৭ নম্বর সূরা আল-কদর (মহিমান্বিত) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৫ আয়াতের এই সূরাটিতে লাইলাতুল কদর বা সেই বরকতময় রাতের মহিমা তুলে ধরা হয়েছে যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছিল। ইসলামিক হিদায়াতের জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৯৭:১

إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ ١

Ahsanul Bayaan

নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’

৯৭:২

وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ ٢

Ahsanul Bayaan

তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী?

৯৭:৩

لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌۭ مِّنْ أَلْفِ شَهْرٍۢ ٣

Ahsanul Bayaan

‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।

৯৭:৪

تَنَزَّلُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍۢ ٤

Ahsanul Bayaan

সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে।

৯৭:৫

سَلَـٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ ٥

Ahsanul Bayaan

শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18