ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ١
পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
পবিত্র কোরআনের ৯৬ নম্বর সূরা আল-'আলাক (রক্তপিণ্ড) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ১৯ আয়াতের এই সূরাটি কোরআনের প্রথম নাজিল হওয়া আয়াত দিয়ে শুরু হয়েছে। জ্ঞান, ইবাদত এবং বিনয়ের ওপর ইসলামিক নির্দেশনা পেতে বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ١
পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ ٢
তিনি সৃষ্টি করেছেন মানুষকে 'আলাক' থেকে।
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ٣
পড়, আর তোমার রব মহামহিম।
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ ٤
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ ٥
তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ ٦
কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ ٧
কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ ٨
নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ ٩
তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে।
عَبْدًا إِذَا صَلَّىٰٓ ١٠
এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে?
32
18