তাফসীরুল কুরআন

৪৪/৩৪. অধ্যায়ঃ

সূরা আল-আহযাব

জামে তিরমিযী

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏:‏ ‏(‏وتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ ‏)‏ فِي شَأْنِ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ جَاءَ زَيْدٌ يَشْكُو فَهَمَّ بِطَلاَقِهَا فَاسْتَأْمَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী আনাস (রাঃ)

(অনুবাদ): “তুমি (নবী) নিজের মনে সে কথা লুকিয়ে রেখেছিলে, যা আল্লাহ তা’আলা প্রকাশ করবেন”– (সূরা আহযাব ৩৭), এ আয়াত তখন অবতীর্ণ হয় যায়েদ (রাঃ) যখন যায়নাব বিনতে জাহশ (রাঃ) প্রসঙ্গে অভিযোগ করতে এলেন। তিনি যায়নাবকে তালাক দেয়ার ইচ্ছা ব্যক্ত করেন এবং নবী (ﷺ)-এর নিকট অনুমতি চান। নবী (ﷺ) বললেন: “তোমার স্ত্রীকে স্বীয় বিবাহধীনে রাখ এবং আল্লাহ তা’আলাকে ভয় কর”– (সূরা আহযাব ৩৭)।

সহীহঃ বুখারী (৭৪২০)আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18