তাফসীরুল কুরআন

৪৪/৩৪. অধ্যায়ঃ

সূরা আল-আহযাব

জামে তিরমিযী

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنْ حُسَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أُمِّ عُمَارَةَ الأَنْصَارِيَّةِ، أَنَّهَا أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ مَا أَرَى كُلَّ شَيْءٍ إِلاَّ لِلرِّجَالِ وَمَا أَرَى النِّسَاءَ يُذْكَرْنَ بِشَيْءٍ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏:‏ ‏(‏إن الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ‏)‏ الآيَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَإِنَّمَا يُعْرَفُ هَذَا الْحَدِيثُ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏

বর্ণনাকারী উম্মু ‘উমারাহ্‌ আল-আনসারিয়্যাহ্‌ (রাঃ)

তিনি নবী (ﷺ)-এর নিকট এসে বললেন: আমি (কুরআনে) প্রতিটি প্রসঙ্গ পুরুষদের জন্যই উল্লেখিত দেখতে পাচ্ছি। অথচ মহিলাদের প্রসঙ্গে কোন বিষয়ে আলোচনা দেখছি না। তখন এই আয়াত অবতীর্ণ হয় (অনুবাদ): “নিশ্চয় যেসব পুরুষ ও স্ত্রীলোক মুসলিম, মুমিন, আল্লাহর অনুগত, সত্য পথের পথিক, ধৈর্যশীল, আল্লাহকে ভয়কারী, দান-খয়রাতকারী, রোযা পালনকারী, নিজেদের লজ্জাস্থানের হিফাজতকারী এবং বেশি পরিমাণে আল্লাহকে মনে করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার রেখেছেন”- (সূরা আহযাব ৩৫)।

সনদ সহীহ।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। উল্লেখিত সনদেই শুধু আমরা এ হাদীস জেনেছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18