সালাত (নামায)

২/১২২. অধ্যায়ঃ

মসজিদে প্রবেশের দোয়া

জামে তিরমিযী

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، فَاطِمَةَ بِنْتِ الْحُسَيْنِ عَنْ جَدَّتِهَا، فَاطِمَةَ الْكُبْرَى قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْمَسْجِدَ صَلَّى عَلَى مُحَمَّدٍ وَسَلَّمَ وَقَالَ ‏"‏ رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ ‏"‏ ‏.‏ وَإِذَا خَرَجَ صَلَّى عَلَى مُحَمَّدٍ وَسَلَّمَ وَقَالَ ‏"‏ رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ফাতিমা আল-কুবরা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) যখন মসজিদে ঢুকতেন তখন মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি দরুদ ও সালাম পাঠ করতেন এবং বলতেন: “রব্বিগফির লি যুনুবি ওয়াফতাহ্‌ লি আবওয়াবা রাহমাতিকা।” যখন তিনি মসজিদ হতে বের হতেন তখনও মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি দরুদ ও সালাম পাঠ করতেন এবং বলতেন: “রব্বিগফির লি যুনুবি ওয়াফতাহ্‌ লি আবওয়াবা ফাদলিকা।”

রব্বিগ ফিরলী বাক্যবাদে সহীহ্। ফজলুস্‌ সালাত আলান্নাবী-(৭২-৭৩), তামাতুল মিন্নাহ-(২৯০)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18