সালাত (নামায)
২/১২১. অধ্যায়ঃ
ইমাম যখন সশব্দে কেরাত পাঠ করেন তখন তার পিছনে কেরাত পাঠ না করা প্রসঙ্গে
জামে তিরমিযী
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي نُعَيْمٍ، وَهْبِ بْنِ كَيْسَانَ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ مَنْ صَلَّى رَكْعَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَلَمْ يُصَلِّ إِلاَّ أَنْ يَكُونَ وَرَاءَ الإِمَامِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী আবূ নু’আইম ওয়াহ্ব ইবনু কাইসান (রহঃ)
তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন: যে ব্যক্তি নামাজ আদায় করল অথচ তাতে সূরা ফাতিহা পাঠ করল না, সে নামাজই আদায় করেনি। হ্যাঁ, ইমামের পিছনে হলে ভিন্ন কথা, সেক্ষেত্রে ফাতিহা পাঠের দরকার নেই।
সহীহ্। মাওফূফ ইরওয়া-(২/২৩৭)।আবূ ঈসা বলেনঃ এ হাদিসটি হাসান সহীহ।