সালাত (নামায)

২/১২২. অধ্যায়ঃ

মসজিদে প্রবেশের দোয়া

জামে তিরমিযী

وَقَالَ عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ فَلَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ الْحَسَنِ بِمَكَّةَ فَسَأَلْتُهُ عَنْ هَذَا الْحَدِيثِ، فَحَدَّثَنِي بِهِ، قَالَ كَانَ إِذَا دَخَلَ قَالَ ‏ "‏ رَبِّ افْتَحْ لِي بَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ $$قَالَ رَبِّ افْتَحْ لِي بَابَ فَضْلِكَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي حُمَيْدٍ وَأَبِي أُسَيْدٍ وَأَبِي هُرَيْرَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ فَاطِمَةَ حَدِيثٌ حَسَنٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ ‏.‏ وَفَاطِمَةُ بِنْتُ الْحُسَيْنِ لَمْ تُدْرِكْ فَاطِمَةَ الْكُبْرَى إِنَّمَا عَاشَتْ فَاطِمَةُ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَشْهُرًا ‏.‏

বর্ণনাকারী ‘আলী ইবনু হুজর (রহঃ)

ইসমাঈল ইবনে ইবরাহিম বলেছেন, আমি মক্কায় আবদুল্লাহ ইবনে হাসানের সাথে দেখা করে তাঁকে এ হাদিস প্রসঙ্গে প্রশ্ন করলাম। তিনি আমার নিকট হাদিসটি এভাবে বর্ণনা করলেন—“যখন তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) মসজিদে ঢুকতেন তখন বলতেনঃ “রাব্বি ফ্তাহ্‌লি বাবা রহমাতিক” এবং যখন বের হতেন তখন বলতেনঃ রাব্বি ফ্তাহলি বাবা ফজলিক।

সহীহ্। পূর্বের হাদীসের শব্দগুলো অধিক সহীহ্।এ অনুচ্ছেদে আবূ হুমাইদ, আবূ উসাইদ ও আবূ হুরায়রা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ফাতিমা (রাঃ)-এর হাদীসটি হাসান। ফাতিমার হাদীসের সনদ মুত্তাসিল (পরস্পর সংযুক্ত) নয়। কেননা হুসাইন (রাঃ)-এর কন্যা ফাতিমা তাঁর দাদী ফাতিমাতুল কুবরা (রাঃ)-এর দেখা পাননি। কেননা ফাতিমা (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইন্তিকালের পর মাত্র কয়েক মাস বেঁচে ছিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18