অনুমতি প্রার্থনা

৪০/৩০. অধ্যায়ঃ

পথের পার্শ্বে বসা লোকের দায়িত্ব

জামে তিরমিযী

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، وَلَمْ يَسْمَعْهُ مِنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِنَاسٍ مِنَ الأَنْصَارِ وَهُمْ جُلُوسٌ فِي الطَّرِيقِ فَقَالَ ‏ "‏ إِنْ كُنْتُمْ لاَ بُدَّ فَاعِلِينَ فَرُدُّوا السَّلاَمَ وَأَعِينُوا الْمَظْلُومَ وَاهْدُوا السَّبِيلَ ‏"‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي شُرَيْحٍ الْخُزَاعِيِّ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏

বর্ণনাকারী বারাআ (রাঃ)

কোন একদিন রাসূলুল্লাহ (ﷺ) রাস্তার পাশে বসা কয়েকজন আনসারীর সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের বললেনঃ তোমাদের খুব প্রয়োজন হলে রাস্তায় বসতে হলে তোমরা সালামের জবাব দেবে, মাযলুমকে সাহায্য করবে এবং লোকদেরকে রাস্তা দেখিয়ে দেবে। মতন (বক্তব্য) সহিহ।

আবূ হুরাইরাহ্ ও আবূ শুরায়হ্ আল-খুযাঈ (রাঃ) হতেও এ অনুচ্ছে্দে হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান গরীব।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18