অনুমতি প্রার্থনা
৪০/২৯. অধ্যায়ঃ
মাজলিসে খালি জায়গায় বসা
জামে তিরমিযী
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم جَلَسَ أَحَدُنَا حَيْثُ يَنْتَهِي . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَقَدْ رَوَاهُ زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ عَنْ سِمَاكٍ أَيْضًا .
বর্ণনাকারী জাবির ইবনু সামুরাহ্ (রা:)
আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসতাম, তখন যে যেখানেই জায়গা পেত সে সেখানেই বসে পড়ত।
সহীহঃ সহীহাহ্ (৩৩০), তাখরীজুল ‘ইল্ম লি আবী খাইসামহ্ (১০০)।আবী ‘ঈসা বলেন , এ হাদিসটি হাসান সহীহ গারীব। এ হাদিসটি সিমাকের সূত্রে যুহাইর ইবনু মু’আবিয়াহ্ও বর্ণনা করেছেন।